লোড হচ্ছে...
সকাল ৬টা থেকে নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্বের কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা রোধে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।
৪ দিন আগে

কুষ্টিয়া শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে হরিপুর মহানগর ট্যাগসংলগ্ন পদ্মা ও গড়াই নদীর মিলনস্থলের সাথেই এই মনোরম জনপদ। পদ্মা থেকে গড়াই নদীর উৎপত্তিস্থল হওয়ায় স্থানটির ভৌগোলিক গুরুত্বও রয়েছে। বর্ষা শেষে নদীর পানি কমতে শুরু করলে জেগে ওঠে বিস্তীর্ণ বালুচর। কোথাও নদীর বুকে কাশবন, কোথাও খোলা বালুর মাঠ, আবার কোথাও স্বচ্ছ জলরাশির মিতালি। প্রকৃতির এই রূপ দেখতে বিকেল হলেই বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়।
৬ দিন আগে

পদ্মা নদীর চর শালেপুর ও চর মির্জাপুর এলাকার মধ্যবর্তী অংশে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে মাছ শিকারের ব্যবস্থা করা হয়েছিল। এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি মাছের অবাধ বিচরণ ও প্রজনন ব্যাহত হচ্ছিল।
১৬ দিন আগে

পদ্মা নদীর চর শালেপুর ও চর মির্জাপুরের মধ্যবর্তী সংযোগস্থলে নদীর ওপর আড়াআড়িভাবে বাঁধটি নির্মাণ করা হয়েছে। বাঁধের সাথে সূক্ষ্ম ফাঁদের জাল ও বাঁশের খাঁচা স্থাপন করে পোনা ও মা মাছ নির্বিচারে আহরণ করা হচ্ছে।
১৬ দিন আগে

প্রকল্পের অর্থায়নের ক্ষেত্রেও কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। সভায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিনিধি জানান, এডিবির ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন ২০২৬ সালের ১৪ থেকে ১৮ জুন প্রকল্পটি নিয়ে কাজ করেছে। মিশনের সাখে আলোচনার ভিত্তিতে এডিবি একটি ‘এইড-মেমোয়ার’ তৈরি করে। তবে ওই নথি নিয়ে স্থানীয় সরকার বিভাগ আপত্তি জানায়। ইআরডি গত ২০ আগস্ট ২০২৬ সেই আপত্তি এডিবিকে পাঠিয়েছে বলে সভায় জানানো হয়।
২৪ দিন আগে

আটজনের একটি পর্যটক দল সোমবার দুপুরের দিকে মাওয়া পুরাতন লঞ্চঘাট এলাকায় ঘুরতে আসেন। একপর্যায়ে তারা সবাই চর ধরে হেঁটে হেঁটে পদ্মাসেতুর ৪ ও ৫ নম্বর পিলারে পশ্চিমপাশের দিকে গোসল করতে নামেন। তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দু’জন নিখোঁজ হন।
২৫ দিন আগে

এসআরবি-৫-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও হেরোইনের মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে উদ্ধার করা মাদক গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং হেরোইনের প্রকৃত মালিকের সন্ধানে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।
২৫ দিন আগে

শরিফুল ইসলাম জন্মগতভাবে বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। তিনি সাঁতারও জানতেন না। ধারণা করা হচ্ছে, খালে ফিতা ধোয়ার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়েছে।
২৬ দিন আগে

শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের অফিস কর্মকর্তাসহ আটজনের একটি পর্যটক দল মাওয়া পুরাতন লঞ্চঘাট এলাকায় ঘুরতে আসেন। একপর্যায়ে তারা সবাই পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের পশ্চিম পাশের দিকে গোসল করতে নামেন।
২৭ দিন আগে

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছবাজার এলাকায় পদ্মা নদীর ডানতীর স্থায়ী রক্ষা বাঁধের প্রায় ৫০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। বাঁধের ভাঙনস্থলে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ চলছে।
৫ অক্টোবর, ২০২৬

জুমার নামাজ আদায়ের জন্য সাড়ে ১২টার দিকে আমরা নৌকা নিয়ে ফিরছিলাম। পদ্মা নদী এখন উত্তাল থাকায় প্রচন্ড ঢেউ ছিল। নৌকা দুলে দুলে চলছিল। হঠাৎ করেই দেখি ভাই পড়ে গেল।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

পদ্মা নদীর চরে আমাদের জমি রয়েছে। প্রতিদিনই আমরা এক সাথে ছয়-সাতজন একটা নৌকা নিয়ে চরে আসি এবং নিত্যদিনের কাজ করি। আজকেও আমার বড় ভাই উজিরসহ চাচাদের সাথে নিয়ে চরে গিয়েছিলাম।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মায় জেলের জালে ৩৩ কেজি ওজনের মহাবিপন্ন প্রজাতির বাঘাইড় মাছ ধরা পড়েছে, যা বিক্রি হয়েছে ৭৯ হাজার ২০০ টাকায়।
১৯ সেপ্টেম্বর, ২০২৬

‘হঠাৎ এত বড় ঢেউ উঠবে, আমরা কল্পনাও করতে পারিনি। আমার নৌকা ভেসে যাচ্ছিল। রিমোন ও তার স্ত্রী সেটি বাঁচাতে গিয়ে আহত হয়েছেন। কোনোভাবে নৌকাটি রক্ষা পেয়েছে।’
১৯ সেপ্টেম্বর, ২০২৬


